ঢাকায় সমাবেশের নামে বিএনপির নৈরাজ্য, ভাঙচুর, অগ্নিসংযোগ ও রোববার বিএনপির দেওয়া সারা দেশে হরতাল ঘোষণার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ।




নিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের উত্তর তেমুহনি থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উত্তর তেমুহনি এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় নেতাকর্মীরা হরতালবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
 


বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এমপি, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।