পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর বিএনপি-জামায়াতের হামলা

এবং পুলিশ সদস্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট

 অ্যাসোসিয়েশন (টিসিএ)।



শনিবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টিসিএ’র সভাপতি শেখ মাহাবুব আলম 

ও সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন এ নিন্দা জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীর পল্টনসহ বিভিন্ন এলাকায় বিএনপি আয়োজিত
 সমাবেশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশ ও বিএনপির সংঘর্ষের সময় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিষ্ঠানের গণমাধ্যমকর্মীদের পিটিয়ে আহত করে। এসময় তাদের
 পিটিয়ে রক্তাক্ত করা হয়। আহত পাঁচ সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) 
হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাঙচুর করা হয়েছে গাড়ি, ক্যামেরা,
 ছিনিয়ে নেয়া হয়েছে মোবাইল ফোন।